হে রব আমি ফিরে এসেছি

 হে আমার রব শীঘ্রই নতুন করে যাত্রা শুরু করছি। যেমনটা আমার কাছ থেকে তুমি চাও হে ইলাহী। আমি আশা করি যেদিন তুমি আমাকে কবুল করবে আমাকে দান করবে চিরস্থায়ী জান্নাত আর তোমার দিদার। তোমার না ফরমানি করেছি হে রব তুমি আমাকে অবকাশ দিয়েছো। অবাধ্য হওয়া সত্ত্বেও আমার গুনাহ ঢেকে রেখেছো। কেননা তুমি আমার ক্ষমাশীল ও করুণাময় রব।



হে রব আমি ফিরে এসেছি




সৃষ্টি জগৎ আর বান্দাদের প্রতি তুমি বড়ই মেহেরবান। কাঁদতে কাঁদতে এসেছি তোমার দুয়ারে হে রব। অনুতপ্ত অশ্রু প্রবাহ বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। কুরআনে তুমি বলেছ নিরাশ না হতে। যখন আমায় ক্ষমা করবে সেটি আমার ঈদের দিন হবে। অতীতের সব গুনাহ আমি ছেড়ে দিচ্ছি হে রব। এগিয়ে আসছি সন্তুষ্টি ও শান্তির পথে। তোমায় ভালোবাসি হে রব এটিই আশা তুমি আমাকে কবুল করো হে দয়াময়।



আমার রব শীঘ্রই নতুন করে যাত্রা শুরু করছি। যেমনটা আমার কাছ থেকে তুমি চাও হে ইলাহি।

Post a Comment

Previous Post Next Post