স্বামী স্ত্রীর মাঝে সব সমস্যার সমাধান।

 প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা জানতে চলেছি স্বামী স্ত্রীর মাঝে সব সমস্যার সমাধান সম্পর্কে।


আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী.. An ideal wife for an ideal husband.



পাকিস্তানের মুফতি ত্বকী উসমানী সাহেবের স্ত্রী একবার একটি সাক্ষাৎকার তার স্বামীর বর্ণনা দিতে গিয়ে বলেন আমার স্বামী কোনদিন আমায় এক গ্লাস পানি এনে দেয়ার আদর্শ দেননি। এ ব্যাপারে যখন ত্বকী সাহেবকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি উত্তরে বলেন যখন না চাইতে পানি হাজির হয়ে যায় তখন পানি আনার আদেশ দিয়ে আর কি প্রয়োজন পড়ে। নিঃসন্দেহে তারা দুজনই এখানে একটি আদর্শ কাপল হওয়ার পরিচয় দিয়েছেন।


স্বামী স্ত্রীর মাঝে সব সমস্যার সমাধান।



তবে আফসোসের ব্যাপার হল এই একই স্টোরিটিই কোন কোন কাপলের জন্য হবে রহমত স্বরূপ আর কোন কোন কাপলের জন্য হবে সমস্ত ঝামেলার উৎস। ভাবছেন যে এটা কি করে possible। চলুন এক্সপ্লেইন করে দেই। এই গল্পটি শুনে মহিলারা তার স্বামীকে বলবে দেখেছো ত্বকী সাহেব কত ভালো, তিনি তার স্ত্রীকে এক গ্লাস পানি এনে দেওয়ার আদেশও দেন না। আর তুমি সারাদিন শুধু একটার পর একটা আদেশ হুকুম দিতেই থাকো। কিছু শিখো তার কাছ থেকে।




 আবার এসব মহিলাদের স্বামীরাও কোন অংশে কম যান না। তারাও ফের যুক্তি দাঁড় করান।ত্বকী ওসমানী সাহেবের স্ত্রী কে দেখো তুমি কতটা কেয়ারফুল এক গ্লাস পানি পর্যন্ত চাইতে হয় না। না চাইতে হাজির হয় তোমাকে তো শতবার বলেও কোন কাজ করাতে পারিনা। কিছু শিখো তার কাছ থেকে। তাদের কথা শুনলে মনে হয় ত্বকঈ ওসমানী সাহেব কিংবা তার স্ত্রীর কাছ থেকে নয় বরং তাদের কাছ থেকে শিখা উচিত।





তবে মাশাল্লাহ কিছু কাপল এমনও আছে যারা এই গল্পটি শুনে কাদা ছোড়াছুড়ি করবে না বরঞ্চ নিজে শিক্ষা নিবে। 

কারণ আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালা কোরআনে বলেছেন: 

জ্ঞানীরা ব্যতীত অন্য কেউই উপদেশ গ্রহণ করতে পারবেনা।


 আশা রাখছি আপনি জ্ঞানী ব্যক্তির পরিচয় দিবেন এবং স্টোরি থেকে নিজের জন্য কিছু শিক্ষা নিবেন। পার্টনারকে সম্মান করতে শিখুন। তার সমস্যাগুলোকে নিজের সমস্যা করে নিতে শিখুন। ছেলেদেরকে বলছি মেয়েরা তোমাদের কাছে বেশি কিছু চায় না জাস্ট বাসায় ফেরার সময় ৫০-১০০ টাকা খরচ করে তার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসবে তারা এতেই মহা খুশি।



আর মেয়েদেরকে বলছি ছেলেরা তো তোমাদের কাছে তেমন কিছুই চায় না তাদের সাথে জাস্ট একটু গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারলেই হলো তারা এতেই তাদের সমস্ত ভালবাসা তোমাদের প্রতি নিংড়ে দিবে। 

Post a Comment

Previous Post Next Post